সোমবার অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এরই মধ্যে অযোধ্যায় ভিড় জমেছে তারকাদের । মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন খেলোয়াড় থেকে বলিউডের তারকারাও । সব মিলিয়ে অযোধ্যায় যেন আজ চাঁদের হাট ।
সকাল হতে না হতেই অযোধ্যায় এসেছেন অভিনেতা ভিকি কৌশল ও তাঁর স্ত্রী ক্যাটরিনা কৈফ । কুর্তা পরা ভিকি পাশে বেশ মানিয়েছিল সোনালি রঙের শাড়ি পরা ক্যাটরিনাকে । পাশাপাশি এসেছেন সস্ত্রীক রনবীর কাপুরও । রনবীরের পরণে সাদা রঙের ধুতি পাঞ্জাবী; আলিয়া পরেছেন তুঁতে রঙের শাড়ি । অনুষ্ঠানে এসে পৌঁছন সচীন তেন্ডুলকর । মন্দির প্রাঙ্গনে এসেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন । আজকের অনুষ্ঠানে গান গেয়েছেন সোনু নিগম সহ শঙ্কর মহাদেবন ।
এদিন রাম মন্দিরে আমন্ত্রণ পেয়েছেন বিজেপি সাংসদ হেমা মালিনিও । রবিবারই অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়েছিলেন দক্ষিণী তারকা রজনীকান্ত ও ধনুশ । একই রকম ভাবে রওনা দিয়েছিলেন তেলুগু অভিনেতা রাম চরন ও চিরঞ্জীবীও । গতকালি মন্দির প্রাঙ্গন অরিশকার করতে দেখা গিয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাউতকেও ।
অপেক্ষার শেষ প্রহরে অযোধ্যায় আজ পুণ্যার্থীদের ঢল । হেলিকপ্টার থেকে চলছে পুষ্পবৃষ্টি । পূজা ও যোগ্যের মাধ্যমে আজ হতে চলেছে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

