অযোধ্যায় সোমবার রাম মন্দির উদ্বোধন । তার আঁচ এবার ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়েও । বিশ্ববিধ্যাল প্রাঙ্গনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এদিন উত্তেজনার পারদ চড়তে থাকে বিশ্ববিদ্যালয়ে । অপরদিকে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে আসে ‘ইনকিলাব জিন্দাবাদ’-এর স্লোগান ।
অযোধ্যার রাম মন্দিরের সমস্ত আচার অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখানোর পরিকল্পনা করেছিল এবিভিপি । একই সঙ্গে এদিন গেরুয়া পতাকা নিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল । লাইভ স্ট্রিমিং দেখানোর পক্ষে যারা ছিলেন তাঁরা এদিন গ্রিন জোনে বসে পড়েন । দুই গোষ্ঠীর বিরোধিতায় বাড়তে থাকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের পারদ । এদিনের ধস্তাধস্তিতে আহত হন এক নিরাপত্তা রক্ষী ।
সূত্রের দাবি, কয়েকজন এবিভিপি সমর্থকরা এদিন প্রোজেক্টর নিয়ে ঢুকতে গেলে গেটেই তাদের আটকে দেওয়া হয় । বিশ্ববিদ্যালয় চত্বরে এই ধরনের কর্মসূচি করা যাবে না বলে জানিয়ে দেন সহ-উপাচার্য অমিতাভ দত্ত এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু । যদিও এই কর্মসূচির জন্য লিখিত আবেদন জানানো হয়েছিল বলেই দাবি করেছেন এবিভিপি সদস্যরা । অপরদিকে বাম সংগঠনও জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে কোনও বিভাজনমূলক অনুষ্ঠান করা যাবে না ।
লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি, এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন এবং মিষ্টি বিতরণের কর্মসূচি ছিল বলে জানা যায় । সবাইকে আজ আই-ডি কার্ড বা পরিচয় পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার নির্দেশ দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এদিনের ঘটনায় বহিরাগত সন্দেহে আটক করা হয় একজনকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

