।। স্বর্ণালী মান্না ।।
রবিবার কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে অংশ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সাত সকালে সাধারণ মানুষদের সঙ্গে ম্যারাথনে ১০ কিলোমিটার দৌড়লেন তিনি । এদিনের অনুষ্ঠানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায় , ইশা সাহার মতো তারকারা ।
রাজনীতির মাঠ ছেড়ে এবার খেলার মাঠে নামলেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১ কিলোমিটারের ক্যাটাগরি ছিল ম্যারাথনে । তবে রবিবার ১০ কিলোমিটারের ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন তিনি । তাঁর পরনে ছিল কালো জামা ও সাদা প্যান্ট । রবিবার সম্পূর্ণ অন্যরূপে, অন্য মেজাজে ধরা দিলেন ৩৬ বছর বয়সী এই দুঁদে রাজনৈতিক নেতা ।
রবিবাসরীয় সকালে দাপুটে নেতাকে ম্যারাথনে অন্সঘ নিতে দেখে সকলেই বেশ চমকে গিয়েছেন । সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানের একাধিক ছবিও । ম্যারাথন দৌড়ে নাম লিখিয়ে অভিষেকও কুড়িয়েছেন দেদার প্রশংসা । অনেকেরই মত শরীর চর্চাও ভালই করেন সাংসদ । তা না হলে কি আর খেলওয়াড়দের সঙ্গে ম্যারাথনে দেখা যায় তাঁকে!
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার । একই সঙ্গে ছিলেন টলিপাড়ার বেশ কিছু তারকারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

