রামমন্দির উদ্বোধনে ছুটি থাকছে স্কুল?

কেন্দ্রীয় সরকারের তরফে আগেই জানান হয়েছিল ২২শে জানুয়ারি ছুটি ঘোষণার কথা । শনিবারের নির্দেশিকায় এমসের তরফে জানানো হয়েছিল, সোমবার রামমন্দির উদ্বোধনের দিন আধবেলা ছুটি থাকবে। দুপুর আড়াইটে পর্যন্ত কেবল আপৎকালীন চিকিৎসা পরিষেবা বাদ দিয়ে বন্ধ থাকবে হাসপাতালের সমস্ত বিভাগ।

২২শে জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তিতে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বিজেপিশাসিত রাজ্যগুলি সরকারি ছুটি ঘোষণাও করেছে। সোমবারের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে দেশের নানা প্রান্তে।

ছুটি দেওয়ার কথা হয়েছিল বিদ্যালয়গুলিতেও । রাজ্যের তরফে এতে সায় ছিল না বিশেষ । তবুও শহরের অনেক বেসরকারি স্কুলে ২২শে জানুয়ারি অর্ধ দিবস ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরীক্ষা থাকলে তা-ও পিছিয়ে দেওয়া হয়েছে। কিছু স্কুলে আবার তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে । তবে এর কারণ হিসাবে সরাসরি অযোধ্যার রামমন্দির উদ্বোধনের কথা বলা হচ্ছে না কোথাও। কোনও স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন, বিশেষ কারণবশত ছুটি দেওয়া হচ্ছে। কেউ আবার বলছেন, স্কুলের কিছু কর্মসূচির কারণে ছুটি।

তবে সূত্রের খবর, বন্ধ বা ছুটি থাকবে না রাজ্যের সরকারি স্কুলগুলিতে । তাদের পূর্ণ সময় হবে স্কুল । দেওয়া হবে মিড ডে মিলও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube