রামমন্দির উদ্বোধনের দিনেই মুখ্যমন্ত্রীর ডাকে রাজ্যে ‘সম্প্রীতি’ মিছিল

২২শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের । গোটা দেশ তথা বিশ্ব মুখিয়ে আছে তা দেখার জন্য । অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গোটা রাজ্যে পালিত হবে সম্প্রীতি মিছিল । সর্ব ধর্মাবলম্বী মানুষদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে । মিছিল হবে হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত ।

এক দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিশ্চিত করা। অন্য দিকে, যে কোনও রকম অশান্তি রুখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা। সেই সঙ্গেই থাকছে মিছিলে জেরবার শহরের গতি যাতে বাধা না পায়, সে দিকেও লক্ষ রাখা। সোমবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনে কার্যত এই তিনটি পরীক্ষার মুখে পড়তে হচ্ছে কলকাতা পুলিশকে। পুলিশকর্তারা বলছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ অবশ্যই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা।

সূত্রের খবর, দুপুর তিনটে নাগাদ হাজরা মোড় থেকে শুরু হয়ে মিছিল পার্ক সার্কাস ময়দানে গিয়ে শেষ হবে । মিছিল শেষে মুখ্যমন্ত্রী কিছু বক্তব্য রাখবেন । একদিকে রাম মন্দির উদ্বোধনের উত্তেজনা রাজ্যতেও স্পষ্ট অন্যদিকে একই দিনে এই সম্প্রীতি মিছিল, যা শহরকে ব্যস্ত রাখবে বলেই পুলিশের অনুমান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube