রামমন্দির উদ্বোধনের দিন রাজ্য জুড়েও চলছে রাম সেবা

২২শে জানুয়ারি বহু প্রতিক্ষার অবসান । অবশেষে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার । এই নিয়ে ভাললাগা বিতর্কের মধ্যেই মহা আড়ম্বরে প্রতিষ্ঠা পাবেন রাম । রাম লালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে দেশ তথা রাজ্য জুড়েই উন্মাদনা তুঙ্গে । সকাল থেকেই রাম ভক্তদের উন্মাদনা বালুরঘাট। সোমবার সকালে রামসীতা মন্দির কমিটির তরফে শহরের রাস্তায় গেরুয়া শোভাযাত্রা বের হয়। তাতে রামধ্বজা হাতে সাধারণ মানুষও অংশ নেন। শহরের আরেক প্রান্তে অবস্থিত হনুমান মন্দিরে গিয়ে তাঁরা পুজোও দেন। এই পুন্যলগ্নে পূজো দিয়ে বালুরঘাটে সাংসদ হিসেবে নিজের অফিস উদ্বোধন ও বিভিন্ন এলাকায় রামপুজো করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শহরের দিপালী নগরে এই সাংসদ অফিসের গৃহপ্রবেশ উপলক্ষে মানুষের ভিড় জমেছিল। সুকান্ত মজুমদার নিজে পুজোয় অংশ নেন।

২২ শে জানুয়ারি- অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন। এই উপলক্ষে বহরমপুরের গোরাবাজার সনাতনী সমাজের উদ্যোগে রাম পুজোর আয়োজন করা হ’ল মহা সাড়ম্বরে। সোমবার সকালে এই পুজোকে কেন্দ্র করে হাজির হয় বহু ভক্ত, সনাতনী সমাজের প্রত্যেক সদস্য সহ শহরের বহু সাধারণ মানুষ। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গঙ্গার জল আনতে যাওয়া হয় বহরমপুরের গোরাবাজার ঘাটে। উল্লেখ্য, এই দিনে বহরমপুরে গোরাবাজার সনাতনী সমাজের উদ্যোগে এই রাম পুজোর সম্পূর্ণ আয়োজন করা হয় বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্রের নেতৃত্বে।

সংসদ অফিস উদ্বোধনে সুকান্ত মজুমদার রাম মন্দির ও রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মানুষের উন্মাদনার শুভেচ্ছা জানানোর পাশাপাশি তৃণমূলের কর্মসূচির কটাক্ষ করেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে জেলা বিজেপির তরফ থেকে র‍্যালি করা হল বীরভূমের বিভিন্ন জায়গায়। এছাড়াও তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube