এগিয়েছে পরীক্ষার সময়, কেমন থাকবে পরিবহন ব্যবস্থা?

।। স্বর্ণালী মান্না ।।

সম্প্রতি এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার সময়সূচী । তার জেরে সকাল থেকেই রাস্তায় অতিরিক্ত বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দফতর । এমনকি রেল কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত ট্রেনের আবেদন করে চিঠি পাঠানো হয়েছে বলেও জানা যায় । শনিবার মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ।

এই বছর পরীক্ষার সময় এগিয়ে আনার ফলে পরীক্ষার্থীরা কখন বাড়ি থেকে বের হবে তা নিয়ে অনেকেই উদ্বেগে রয়েছে । সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে গেলে হাতে সময় নিয়ে বেরনোটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ । সে ক্ষেত্রে পরীক্ষাগুলির কথা মাথায় রেখে ভোর ৫টা থেকে বাস চালু করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে । পাশাপাশি ভোর বেলা থেকে ফেরি পরিষেবা চালানোর ব্যবস্থাও করা হয়েছে বলে জানা যায়। একই সঙ্গে রাস্তাঘাটে যাতে কোন গণ্ডগোল না হয় সেটিও পুলিশকে নজরে রাখতে নির্দেশ দেওয়া হয় বলে সূত্রের খবর ।

২০২৪ সাল থেকে ২ ঘন্টা করে এগিয়ে আনা হল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সময় । মাধ্যমিক পরীক্ষার সময়ও ২ ঘণ্টা এগিয়ে আনা হচ্ছে । সকাল ১১টা ৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে । একই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেলা ১২টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube