সোমবার থেকে মুর্শিদাবাদ জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হল । পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকে অর্থাৎ সোমবার থেকেই মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাস ধর্মঘটে সামিল হলেন বেসরকারি বাস মালিক শ্রমিক ও সংগঠন । মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ, কান্দি, ডোমকল সর্বত্র বেসরকারি বাস ধর্মঘটের ফলে সপ্তাহের প্রথম দিনে কার্যত নাজেহাল হতে হল নিত্যযাত্রীদের ।
রাজ্য সড়ক ও জাতীয় সড়কের ওপরে অটো ও টোটোর দৌরাত্ম্যর ফলে বেসরকারি বাসগুলোতে দৈনন্দিন যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে বলে উঠছে দাবি । যার কারণে সম্প্রতি বেসরকারি বাস ধর্মঘরের সিদ্ধান্ত নেয় বেসরকারি বাস মালিক ও সংগঠন ।
সেই অনুযায়ী সোমবার সকাল থেকেই বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড দেখা গেল বেসরকারি বাস দাঁড়িয়ে রয়েছে । গড়াল না বেসরকারি বাসের চাকা । তবে সরকারি কিছু সংখ্যক বাস চললেও সেই বাসেই একমাত্র ভরসা নিত্যযাত্রীদের ।
অন্যদিকে, সপ্তাহের প্রথম দিনে টোটো ও অটোর উপরে ভরসা করেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলেন যাত্রীরা । অনির্দিষ্টকালের জন্য এই বেসরকারি বাস ধর্মঘটের কারণে প্রবল সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা সকলেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

