শীত-বৃষ্টির যুগলবন্দিতে কাবু বঙ্গবাসী

শীত-বৃষ্টির যুগলবন্দিতে কাঁপছে দুই বঙ্গের মানুষ । শনিবার দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দিনের তাপমাত্রা আরও কমে যায় । রবিবারও তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর ৷ চলতি সপ্তাহে বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে । শীতের মাঝেই কি তবে ফের আসবে বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ফের বৃষ্টি হতে পারে রাজ্যে । রবিবার ছুটির দিনে দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায় । আপাতত পিছু ছাড়ছে নাছোড়বান্দা বৃষ্টি ।
আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, ফের ২২ জানুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে দক্ষিণবঙ্গে । ২৩ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে । ২৪ এবং ২৫ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর; দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানা যাচ্ছে । তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই ।

অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে । তবে দিনে স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা । আগামী ২-৩ দিনে ২ ডিগ্রি মতো কমতে পারে তাপমাত্রা । এর পাশাপাশি জারি থাকবে কুয়াশার দাপট । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে আজ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube