২১ জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানকে ঘিরে জলঘোলা কম হয়নি । ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নওশাদ সিদ্দিকির দল । তাতে পুলিশের অনুমতি না মেলায় অবশেষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চতুর্থ প্রতিষ্ঠা দিবস পালন করল আইএসএফ ।
হাইকোর্টের নির্দেশ ছিল, সর্বোচ্চ ১,০০০ জন কর্মী, সমর্থককে নিয়ে অনুষ্ঠান করতে পারবেন তাঁরা । সেই মতোই ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মাত্র হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থককে নিয়ে দুপুর ২:৩০ থেকে শুরু হয় উদযাপন অনুষ্ঠান । এদিনের অনুষ্ঠানকে ঘিরে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে কলকাতা পুলিশ আধিকারিকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো । গত বছরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিককে স্টেডিয়াম চত্বরে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয় বলে জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

