২৭ জানুয়ারি শিলিগুড়িতে ন্যায় যাত্রায় অংশ নিতে আসছেন রাহুল গান্ধী । তার আগে প্রস্তুতি সেরে নিল হাত শিবির । শিলিগুড়ির মহাত্মা গান্ধী চকের একটি হোটেলে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার প্রস্তুতি বৈঠকের আয়োজন হয় । ২৭ জানুয়ারি শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী । তারপর এয়ারভিউ মোড়ে সভা করার কথা রয়েছে তাঁর । সভার পর ফের রোড শো করে বাগডোগরা হয়ে সোনারপুর চলে যাবেন তিনি ৷ আর সেখানেই রাত্রীযাপন করবেন তিনি ।
সেই বৈঠকে উপস্থিত হন সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল । পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সর্বভারতীয় সম্পাদক ভিপি সিং সহ অন্যান্যরা ।
এদিকে, অসমে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেন সর্বভারতীয় সম্পাদক ভিপি সিং । আর আক্রমণের পিছনে অসম বিজেপি, পুলিশ ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে দায়ী করেন তিনি । পাশাপাশি তিনি জানিয়ে দেন এভাবে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে কোনভাবেই রোখা সম্ভব নয় । এছাড়াও এদিন সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়া জোটে থাকা রাজনৈতিক দলগুলোকে নিজেদের স্বার্থ ভুলে আপোস করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

