ম্যারাথনে ভাঙল তোরণ, আহত পুলিশ কর্তা!

কলকাতা পুলিশের হাফ ম্যারাথন অনুষ্ঠানে ঘটে গেল বিপত্তি । রেড রোডে হাওয়ার দাপটে ভেঙে গেল তোরণ । রবিবারের এই ঘটনায় গুরুতর আহত হন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা । তাঁর মাথা ফেটে গিয়েছে । এদিনের ঘটনায় জখম হয়েছেন এক মহিলা পুলিশ কর্মীও । পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ।

সেফ ড্রাইভ সেফ লাইফ হাফ ম্যারাথনে ময়দানে অনুষ্ঠান চলাকালীন হাওয়ায় তোরণ ভেঙে গুরুতর আহত হলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা । এদিনের ঘটনায় তাঁর মাথা ফেটে যায় বলে জানা যায়; একই সঙ্গে তাঁর পিঠেও চোট লাগে বলে জানা যায় । তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে ।

৫ কিলোমিটার যখন শেষ হয় তখন এই তোরণ ভেঙে পড়ে । স্থানীয় সূত্রে জানা যায়, তোরণ ভেঙে পড়ার সময় সেখানে ৩ থেকে ৪ জন ব্যক্তি উপস্থিত ছিলেন । সেই সময়েই দুর্ঘটনাটির জেরে মাথায় আঘাত পান মুরলীধর শর্মা । পুলিশ কর্তা সহ এক মহিলা পুলিশ কর্মীও এদিন আহত হয়েছেন বলে জানা যায় । সেই স্থানে কয়েকজন পুলিশ আধিকারিক এবং কয়েকজন আমন্ত্রিতরাও ছিলেন । ম্যারাথন চলাকালীন সেখানে আগে থেকে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা ছিল । সেই অ্যাম্বুল্যান্স করেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

যদিও এদিনের ঘটনায় পুলিশ সূত্রে জানা যায়, সামান্যই চোট পেয়েছেন পুলিশ কর্তা । তাঁকে প্রথমে বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে তাঁকে ইন্সটিটিউট অফ নিউরোসাইন্সেস-এ নিয়ে যাওয়া হয় । এমআরআই সহ একাধিক পরীক্ষা করা হয়েছে তাঁর । শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি । আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে । অন্যদিকে আহত মহিলা পুলিশ কর্মীকে এসএসকেএম হাসয়াপাতালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর সেই মহিলাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর ।

পাশাপাশি তোরণ নির্মাণের কাজ যারা করেছিলেন তাঁদের কাজে কোন গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখছ কলকাতা পুলিশ । পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube