একদিকে পারদ পতন, অন্যদিকে কুয়াশার দাপট! কী অবস্থা জেলার?

কয়েক দিনের মধ্যেই জোর কদমে নামছে তাপমাত্রার পারদ । পাল্লা দিয়ে চলছে কুয়াশার খেলাও । বেলা গড়ালেও অনেক জায়গাতেই মিলছে না সূর্যের দেখা ।

উত্তর দিনাজপুর জেলাতে গত ১১ দিনে মোট তিন-চার ঘন্টা মিলেছে সূর্যের দেখা । এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রী; সর্বনিম্ন তাপমাত্র ছিল ৮ ডিগ্রী । আজ, শনিবার উত্তর দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রী ।

তবে শুধু পারদ পতন নয়, কুয়াশার দাপোটও রয়েছে সঙ্গে । ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল একদম ধীর গতিতে হচ্ছে; দৃশ্যমানতা খুবই কম । আগামী ৭ দিন একই রকমের আবহাওয়া থাকার ইঙ্গিত হাওয়া অফিসের । তীব্র ঠান্ডায় জবুথবু অবস্থা রায়গঞ্জের মানুষের ।

অন্যদিকে, বীরভূম জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস । তাপমাত্রা ১১ ডিগ্রি হওয়ায় কনকনে ঠান্ডা অনুভব করছেন এলাকার মানুষজন । সকাল থেকেই উত্তর পশ্চিমে হাওয়া এবং কুয়াশার দাপটের জন্যই এই কনকনে ঠান্ডা আবহাওয়া এই জেলায় । যদিও রোদ উঠতেই মানুষজন রাস্তায় বেরিয়েছেন বলেই দেখা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube