কয়েকমাস আগেও হুমায়ুন কবীরের লাগাম ছাড়া মন্তব্য ঘাসফুল শিবিরকে বিপদে ফেলেছিল । শো-কজ চিঠিও পান হুমায়ুন, তার পরিবর্তে জবাবদিহিও করেছিলেন দলকে । তারপরেও থামছেন না হুমায়ুন কবীর ! ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি ।
শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয় দলীয় বৈঠক । সেই বৈঠকেই হুমায়ুনকে ‘বেশি কথা না’ বলতে বলেন মাননীয়া । কিন্তু সেই বৈঠক থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন ।
শনিবার বিস্ফোরক হুমায়ুন । সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মচারীর দিকে আঙুল তুলে তাকে ‘তোলাবাজ’ বললেন হুমায়ুন কবীর ।এরপরে তৃণমূল বিধায়ক বলেন “অনেক সময় দলের নেতা-নেত্রীরা আমাকে পছন্দ করেন না কিন্তু আমি দলের কোন ক্ষতি হোক এরকম কোন কাজ করি না কিন্তু অনেক সময় কোথায় দুর্বলতা কোথায় খামতি কোথায় দলকে শক্তিশালী পদক্ষেপ করতে হয় এটা তো বলা যেতে পারে এটার জন্য নিষেধাজ্ঞা করা হয় সেগুলোকে আমি মেনে নিই।”
এরপরে হুমায়ুন আরও বলেন, “তৃণমূল নেতৃত্ব মুখে লাগাম লাগানোর কথা বলেছিল কিন্তু তাদেরকেও সেই সিস্টেমটাকে মানতে হবে। তিনি ঘরের ভেতরে বৈঠক করল শাসন করতে পারে মারতে পারে বা বলার অধিকার তাদের আছে চার দেওয়ালের মধ্যে মোবাইল দেওয়ার অ্যালাও ছিল না। আর সেই খবর কী করে বাইরে লেখা উঠলো? এটাও তো আমাদের জানবার প্রশ্ন।”
এর আগেও হুমায়ুনের বেফাঁস মন্তব্য ভাবিয়েছিল শাসক শিবিরকে । প্রসঙ্গত, আগের বার তাঁর নিশানায় ছিলেন মুর্শিদাবাদ-বহরমপুর সাংগঠনিক জেলার তৎকালীন সভাপতি শাওনি সিংহরায়। পরে শাওনিকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে রাজ্যে সম্পাদক পদ দেওয়া হয়। তবে এ বার আরও আগ্রাসী ভঙ্গিতে। সরাসরি অভিষেকের অফিসের এক কর্মীকেই ‘তোলাবাজ’ বলে আক্রমণ শানিয়েছেন তিনি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

