বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় নিয়ে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় । জানান হয়, পরীক্ষার দিন নয় সময় বদল হবে । মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকের সূচি অপরিবর্তিত থাকলেও পরীক্ষা শুরুর সময় বদলে যাচ্ছে। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিবৃতি দিয়ে এই সময় বদলের কথা জানানো হয়েছে। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফেও এই সময় বদলের কথা জানা গিয়েছে।
সংসদের আগের বিবৃতিতে বলা হয়েছিল বেলা ১২টা থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে দুপুর ৩টে ১৫ মিনিট পর্যন্ত। নতুন বিবৃতিতে জানানো হয়েছে, পরীক্ষার সময় সওয়া ২ ঘণ্টা এগিয়ে আনা হচ্ছে। সে ক্ষেত্রে পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। চলবে দুপুর ১টা পর্যন্ত।
একই ভাবে, মাধ্যমিক পরীক্ষার সময়ও ২ ঘণ্টা এগিয়ে আনা হচ্ছে। সকাল ১১টা ৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। চলবে দুপুর ১টা পর্যন্ত। এই সময় বদলের প্রকৃত কারণ পর্যদ কিংবা সংসদের তরফে এখনও জানানো হয়নি। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে পর্যদ এবং সংসদের কর্তাদের বৈঠক হয়। বৈঠকের পরেই এই সময় বদলের খবর প্রকাশ্যে আসে।
সেই ঘটনায় এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, সময় এগিয়ে নিয়ে আসার পিছনে পর্ষদের পরিবর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন তিনি। শুক্রবার শুভেন্দু অধিকারী কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে সড়কপথে কোচবিহারের মেখলিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্ষদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি রামমন্দিরের উদ্বোধনের দিন রাজ্যে মুখ্যমন্ত্রীর সংহতি মিছিল নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

