অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের

ডিএ মেটানো সহ একাধিক দাবি পূরণ না হলে এবার ২৯শে জানুয়ারি থেকে কর্মবিরতির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি কর্মীদের এই সংগঠনের আন্দোলনের প্রায় এক বছর হতে চলল । এরই মাঝে শনিবার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য অনশন শুরুর ঘোষণা করেছে যৌথ সংগ্রামী মঞ্চ।

তাঁদের দাবি নিয়ে তাঁরা বহুবার সরব হয়েছেন, চেয়েছেন সরাসরি আলোচনা হোক । তবুও হয়নি কিছুই । ডিএ আন্দোলনকারীরা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করুক । তা তো হয়নি । উপরন্তু সরকারের পক্ষ থেকে কাউকে কথা বলার জন্যও পাঠানো হয়নি ।

শুক্রবার কলকাতার রাজপথে ডিএ আন্দোলনকারীরা মিছিল করেন। হাওড়া থেকে একটি মিছিল আসে ধর্মতলায়। অপর এককটি মিছিল আসে শিয়ালদহ থেকে। এদিকে আদিবাসী দাউতা মঞ্চের তরফ থেকে তাদের কর্মী সমর্থকরা ডিএ আন্দোলনকারীদের মিছিলে যোগ দিয়েছিলেন গতকাল।

আন্দোলন প্রসঙ্গে মঞ্চের আহ্বায়কের বক্তব্য, “আমরা আলোচনা চেয়েছিলাম। মুখ্যমন্ত্রীকে আহ্বানও জানানো হয়েছিল। কিন্তু আজকে আমাদের মঞ্চে উনি আসেননি। সরকারের কোনও প্রতিনিধিও পাঠাননি। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা এর শেষ দেখে ছাড়ব।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube