রাজ্য সরকার আয়োজিত বাংলা সংগীত মেলায় যে সকল শিল্পী সুযোগ পাননি তাঁদেরকে গান গাওয়ার সুযোগ করে দেবেন বলেছিলেন শুভেন্দু অধিকারী । বিরোধী দলনেতার উদ্যোগে বঙ্গ সংগীত উৎসব ২০২৪- এর আয়োজন করা হয়েছিল প্রিন্সেপ ঘাটে । তবে শনিবার শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল সেই অনুষ্ঠান ।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠান স্থলে । কিন্তু অনুষ্ঠান শুরু হবার কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না । ফলে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলেন উদ্যোক্তারা ।
এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, এটি আর্মির জমি, আর আগে থেকেই আর্মির থেকে অনুমতি তাঁরা নিয়ে রেখেছিলেন । যদিও শাসকদলের পালটা বক্তব্য, পুলিশের অনুমতি নিয়েই সব কিছু করতে হবে, আইনশৃঙ্খলা সকলকেই মানতে হয় ।
এদিনের এই ঘটনায় অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা জিতেন্দ্র তেওয়ারি জানান, “চক্রান্ত করে বন্ধ করা হয়েছে এই অনুষ্ঠান” । তবে সরস্বতী পূজার পর অডিটোরিয়াম ভাড়া করে আবার সংগীত উৎসব করা আশ্বাস দেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

