ডার্বি জেতার আনন্দে ‘বর্বরতা’!

মহানদীর পাড়ে এ কোন নিদর্শন রেখে এলেন কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক? এ কেমন ছবি? মোহনবাগানের পতাকা রেখেছেন পায়ের নিচে! ম্যাচ শেষে দু’তিনজন মোহনবাগান সমর্থককে হেনস্থা করা কিংবা বেল্ট দিয়ে মারা কেমন ফুটবলকে ভালবাসা? যুবভারতীতে ডার্বির সময় একই ঘটনা ঘটিয়ে ছিলেন কয়েকজন মোহনবাগান সমর্থক। এবার ঘটালেন কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক।

ওঁরা বলেওছেন, এটা বদলা হল। কিন্তু এই ঘটনার নিন্দা করার ভাষা কোথায়? আগের কয়েকজন মোহনবাগানির কাজ যেমন নিন্দনীয়, তেমনি এবার কয়েকজন ইস্টবেঙ্গলির কাজও সমান নিন্দনীয়। তবে সৌভাগ্যের কথা এঁরা মাত্র কয়েকজনই। বাকিরা সবাই চান সৌভ্রাত্র। সেই নির্দশনও তাঁরা রেখে এলেন কলিঙ্গ স্টেডিয়ামে। ম্যাচের T আগে হাতে হাত মিলিয়ে একসঙ্গে মাঠে ঢুকলেন দুই দলের ওই সমর্থকরা। ম্যাচের শেষেও সবুজ মেরুন সমর্থকদের সঙ্গে হাত মিলিয়ে সমবেদনা জানালেন। এটাই তো ছবি। এটাই তো চাওয়া আমাদের সকলের, তাই না? সেখানেই তো বাংলার ফুটবলের মাদকতা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube