বিতর্কের মুখে ছুটি প্রত্যাহার এইমস কর্তৃপক্ষের

রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে কেন্দ্র করে হাসপাতালে অর্ধদিবস ছুটি ঘোষণা করতেই শুরু হয় ব্যাপক বিতর্ক । সেই বিতর্কের জেরে রবিবার ছুটি প্রত্যাহার করল দিল্লির এইমস ।

অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধনের উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে  । আগামিকাল সোমবার সব কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলি অর্ধদিবস বন্ধ রাখার কথা । একই নির্জ্রিদেশিকা জারি করা হয়েছিল হাসপাতালগুলির ক্ষেত্রেও । কী হবে রোগীদের ? কী হবে চিকিৎসা পরিষেবার ? চিন্তার ভাঁজ পড়ে রোগীদের পরিজনদের কপালে । তবে হাসপাতাল অর্ধদিবস বন্ধ থাকার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক ।

প্রসঙ্গত, শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে দিল্লি এইমস জানিয়ে দেয় সোমবার অর্ধদিবস বন্ধ থাকবে অধিকাংশ বিভাগ; খোলা থাকবে শুধুমাত্র আপৎকালীন পরিষেবা । তারপর থেকেই শুরু হয় ব্যাপক বিতর্ক । যার জেরে অবশেষে পিছপা হয় হাসপাতাল কর্তৃপক্ষকে । ফলত, রবিবার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, সোমবার অন্যদিনের মতোই খোলা থাকবে এইমস-এর বহির্বিভাগ ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube