আগামী সোমবার অযোধ্যায় উদ্বোধন করা হবে রাম মন্দিরের । দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে একাধিক উপহার ।শনিবার উত্তর প্রদেশের আলিগড় থেকেও অযোধ্যায় পৌঁছল ৪০০ কেজির তালা ।
আগামী সোমবার রাম মন্দিরেরে উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় পৌঁছল বিশেষ তালা । সেদিনই রয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব । তালা নির্মাণ করার জন্য বিখ্যাত উত্তর প্রদেশের আলিগড় । আজ সেখান থেকে এল বিশ্বের বৃহত্তম তালা ।
উপহারের তালিকায় রয়েছে ২১০০ কেজির ঘন্টা সহ ১০৮ ফুট লম্বা ধূপকাঠি । অষ্টধাতুর তৈরি ২১০০ কেজির এই ঘন্টা তৈরি করা হয়েছে উত্তর প্রদেশের জলেশ্বর অঞ্চলে । তাতে ব্যবহার হয়েছে সোনা , রূপা, তামা, দস্তা, শিশা, টিন, লোহা ও পারা ।
১০৮ ফুট লম্বা ধূপকাঠির ওজন ৩৬১০ কেজি । পরিবেশ বান্ধব এই ধুপকাঠিতে রয়েছে ৩৭৬ গুগ্গুল ও ১৯০ কেজি ঘী । তবে শুধু দেশ নয় উপহার এসেছে শ্রীলঙ্কার অশোকবটিকা ও নেপাল থেকেও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

