মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় শনিবার বিকেলে। মৃত গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জরুর এলাকায় মৃতাকে নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। সামান্য কাপড় পরিস্কারের সাবানকে কেন্দ্র করে বচসা তৈরি হয় শ্বশুরবাড়িতে। তারপরেই আত্মহত্যা করে বলে পাল্টা দাবি করেছেন মৃতার স্বামী।
বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল। গত দু’দিন ধরে মানষিক ও শারিরীকভাবে অত্যাচারিত হন মৃতা। শনিবার দুপুরে অশান্তি চরমে ওঠে। মেয়ের শ্বশুর বাড়ির লোকজনই শ্বাসরোধ করে মেরে ফেলেছে বলে অভিযোগ ! শ্বশুর বাড়ি থেকেই গৃহবধূর ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পান শ্বশুর বাড়ির সদস্যরা। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হলে ক্ষোভে ফেটে পড়েন মৃত গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

