ধনেখালিতে হনুমান পুজো দিতে গিয়েছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ফেরার পথেই একেবারে তুলকালাম কাণ্ড হয় সেখানে। লকেটের গাড়ি লক্ষ্য করে “চোর”, “জয় বাংলা” স্লোগান তৃণমূল কর্মীদের। তাতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় ধনেখালির সাহেব হাটতলায়। প্রসঙ্গত, ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। সেজে উঠছে গোটা দেশ। অযোধ্যার উদ্দেশ্যেও বহু রাজ্য থেকে যাত্রা শুরু করে দিয়েছেন পুণ্যার্থীরা। মন্দির উদ্বোধনের আগে এদিন ধনেখালির হাটতলা এলাকায় হনুমান পুজো করলেন লকেট। ফুল দিয়ে, বাতি জেলে শ্রদ্ধার্ঘ্য জানানোর পাশাপাশি এলাকার মানুষদের মধ্যে লাড্ডুও বিতরণ করেন সাংসদ। যদিও তখনও জানা ছিল না তাঁর ফেরার পথে এরকম একটা ঘটনা ঘটে যাবে।
ধনেখালি থেকেই লকেট বলেন, “এ রাজ্যের মানুষ রামকে চাইছেন। মোদীজি দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে সামিল হতে চাইছেন রাজ্যের মানুষ। কিন্তু, এ রাজ্যের সরকার তাতে নানাভাবে বাধা দিচ্ছে।” এরপরই লাড্ডু বিতরণ করে গাড়ি নিয়ে ফেরার তোড়জোড় করছিলেন লকেট। যে জায়গায় তিনি পুজো দেন সেখান থেকে কয়েক মিটার দূরেই তৃণমূলের একটা পথসভার প্রস্তুতি চলছিল। লকেটের গাড়ি সেই রাস্তা ধরতেই হয় বিপদ! তখনই সাংসদকে লক্ষ্য করে “চোর” স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

