রাজপথে নামল সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা

সংগ্রামী যৌথ মঞ্চের লাগাতার ধরনার ৩৫৮ তম দিন। বকেয়া ডিএ ও স্বচ্ছ পদে স্থায়ী নিয়োগের দাবিতে ফের শুক্রবার রাজপথে নামল সংগ্রামী যৌথ মঞ্চ এর সরকারি কর্মচারীরা। রাজ্যের উপর চাপ বাড়াতে মহানগরে মহা সমাবেশ। হাজরা, শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন অর্থাৎ শহরের ৩ প্রান্ত থেকে মিছিলের পর শহীদ মিনারে মহাসমাবেশ। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এই মিছিলে হাঁটতে চলেছে রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীরা।

মিছিলে দেখা গেল সংগ্রামী যৌথ মঞ্চের এক সরকারি কর্মচারীকে হাতে শূন্য হাঁড়ি নিয়ে আন্দোলন করতে। তার দাবি বকেয়া DA না পেয়ে পরিবারের হাঁড়ি আজ শূন্য।

অন্যদিকে গলায় চিঁড়ে ভাজা, মুড়ি, চা-কফির কাপ ঝুলিয়ে প্রতিবাদে সামিল, ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার বঞ্চিত প্রাথমিক এক শিক্ষক। তাঁর দাবি – মুখ্যমন্ত্রী বলেছেন চা তেলেভাজা এগুলো বিক্রি করতে তাই এইগুলো নিয়ে শিক্ষিত হয়ে রাস্তায় হাঁটছি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube