আগামী ২১শে জানুয়ারি আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিল আইএসএফ । রাজ্যের তরফে বাধা পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএসএফ । শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিয়েছিল বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চ ।
সভার অনুমতির রায়কে চ্যালেঞ্জ করে সভাস্থান পরিবর্তন করার আর্জি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য । এবার সেই সিদ্ধান্তেই সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট । ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না আইএসএফ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে শুক্রবার তেমনটাই জানিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না আইএসএফ। শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চ এর আগে আইএসএফকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিল। তা খারিজ করে দেওয়া হয়েছে শুক্রবার।
আদালত জানিয়েছে, রাস্তা আটকে সভা করতে পারবে না আইএসএফ। তারা কোনও ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে পারবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যের সঙ্গে আলোচনা করে নওশাদ সিদ্দিকির দল কর্মসূচির আয়োজন করতে পারবে বলেই আদালতের রায় ।
আইএসএফের সভা নিয়ে এর আগে সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণ, গত বছর রানি রাসমণি রোডে আইএসএফকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ রয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মী-সমর্থকেরা।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গত বছরের ঘটনা থেকে নওশাদের দল কী শিক্ষা নিয়েছে, হলফনামার আকারে আদালতে তা জানাতে বলা হয়।
প্রসঙ্গত, ২১ জানুয়ারি শহরে ম্যারাথন রয়েছে। ম্যারাথনকে আইএসএফের সভার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিচারপতি। বলেন, ‘‘গত বার অশান্তি হয়েছিল, এটা স্পষ্ট। তা সভার আগে না পরে হয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ নয়। ওই দিন শহরে ম্যারাথন রয়েছে। ম্যারাথন অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের ওই সভার থেকে।’’
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

