গত বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, ধুপগুড়ি সংক্রান্ত আইনি জটিলতা কেটে গেছে । ধুপগুড়ি আলাদা মহকুমা । এরপরেই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন “কথা দিয়ে কথা রাখার নামই তৃণমূল”।
শুক্রবার রাজ্য সরকারের তরফে মহকুমার গেজেট বিজ্ঞপ্তির জারি হতেই নতুন মহকুমাশাসকের নাম ঘোষনা করা হয়। ধুপগুড়ি মহকুমার মহকুমাশাসকের দায়িত্ব গ্রহণ করলেন নতুন মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী।
শনিবার ধূপগুড়ি বিডিও অফিসের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অস্থায়ী ভাবে গড়ে তোলা কার্যালয়ে এসে ধূপগুড়ি মহকুমার মহকুমাশাসকের দায়িত্ব গ্রহণ করলেন তমোজীৎ চক্রবর্তী। এদিন দায়িত্ব গ্রহণ করার পর ফুরফুরে মেজাজে দেখা গেল নতুন মহকুমাশাসককে। দায়িত্ব গ্রহণ করার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন মহকুমাশাসক তমোজীৎ চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে ধূপগুড়ি মহকুমার পথচলা শুরু হল। আমি ভীষণ খুশি জলপাইগুড়ি মহকুমা ও ধূপগুড়ির মহকুমার জন্য কাজ করতে পারবো বলে। দুটি মহকুমায় আমার হৃদয়ে থাকবে। ইতিমধ্যে উন্নয়ন মূলক বিভিন্ন কাজ শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সকলে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে কি না সেটা সর্বপ্রথম দেখতে চাই। এখন থেকে রোজ আমি ধূপগুড়িতে আসবো।”
উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, আলাদা মহকুমা হিসেবে উন্নীত করা হবে জলপাইগুড়ির ধূপগুড়িকে ৷ যদিও ভোটে তৃণমূলের জয়ের পর বেশ কয়েক মাস কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা৷ শেষ পর্যন্ত আইনি জটিলতা কাটিয়ে অবশ্য ধূপগুড়িকে পৃথক মহকুমা হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার৷ এ দিনই নবান্নের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

