অব্যাহত বিধায়ক-সাংসদ তর্জা! ফের হলুদ ফাইল খোলার হুঁশিয়ারি

উত্তর ২৪ পরগনা জগদ্দলে ভিকি যাদবের এক স্মরণ সভায় উচ্চ নেতৃত্বের নির্দেশই যেন সার হল । শুক্রবার আবারও সাংসদ অর্জুন সিংহকে কড়া আক্রমণ করলেন বিধায়ক সোমনাথ শ্যাম ।

ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশ কয়েক মাস ধরে চলছে সাংসদ ও বিধায়কের গোষ্ঠীদ্বন্দ্ব । যা নিয়ে ইতিমধ্যে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । দ্বন্দ্ব মেটাতে খোদ তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে বৈঠকে বসতে হয়েছে । কিন্তু তারপরও শুক্রবার জগদ্দল সার্কাস মোড় এলাকায় জগদ্দলের নিহত তৃণমূল কর্মী ভিকি যাদবের এক স্মরণ সভায় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সাংসদ অর্জুন সিংহকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন । এমনকি আবারও হুঁশিয়ারি দিলেন হলুদ ফাইল খোলার ।

বিধায়ক এদিন বলেন, “সাংবাদিকদের প্রশ্ন করতে বলব সাদা পোশাকের মানুষটিকে যে তার পরিবারের কোন সদস্য বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক ও আগ্নেয়াস্ত্র সহ নেপাল সীমান্তে গ্রেফতার হয়েছিল । যদি আপনি বলতে না পারেন তাহলে হলুদ ফাইল থেকে তার তথ্য আমি সাংবাদিকদের হাতে তুলে দেব” । এছাড়াও তিনি আরও প্রশ্ন, কী দোষ ছিল ভিকি যাদবের যার কারণে তাকে খুন হতে হল? শুধু কি আকাশ যাদবের খুনের ঘটনার মূল সাক্ষী ছিল বলেই সাক্ষী মুছে ফেলার জন্যই এই খুন? এমনই ইছু মন্তব্য করেন বিধায়ক । এমনকি পৌরসভার দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে মুখোমুখি চ্যালেঞ্জে বসতে প্রস্তুত বলেও জানান বিধায়ক । তবে বেশ কিছুদিন যাবত বিধায়ককে নিয়ে কোন মন্তব্যই করছেন না ব্যারাকপুরের সংসদ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube