রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত রায়দানকারী বিচারপতিরাও

।। স্বর্ণালী মান্না ।।  

রাম মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রিত হয়েছেন রায়দানকারী বিচারপতিরাও । রাম মন্দির প্রতিষ্ঠান করাকে কেন্দ্র করে ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ । সেই বেঞ্চে ছিলেন অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগোই, অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি এস এ বোবদে, অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অশোক ভূষণ, অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি এস আব্দুল নাজির সহ  ও বর্তমান প্রধান বিচারপরি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে ছিলেন  ।

 হাতে মাত্র আর ২ দিন; জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । তৈরি হয়ে গিয়েছে অতিথিদের তালিকাও । বিশিষ্টজনেদের মধ্যে রয়েছে ২০১৯ সালের রাম মন্দির সংক্রান্ত ঐতিহাসিক রায়দানকারী বিচারপতিরাও । শীর্ষ আদালতের রায়ে বিতর্কিত জমিটি অবশেষে তুওলে দেওয়া হয় ট্রাস্টের হাতে । একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও নির্দেশ দেওয়া হয় মসজিদ নির্মাণ করতে ৫ একর জমি দিতে ।

জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । এবার শুধু রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষা । দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই এসে পৌঁছেছে বিভিন্ন উপহার তথা সামগ্রী । উপহারের তালিকায় স্থান পেয়েছ ২১০০ কেজির ঘন্টা, ৪০০ কেজির তালাও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube