কুন্তল ঘোষকে সতর্ক বার্তা হাইকোর্টের !

২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত ৫% প্যানেল সংক্রান্ত মামলাতে কুন্তল ঘোষকে চরম সতর্ক বার্তা দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী দিনে আদালতে কোনো ভিত্তিহীন আবেদন করার আগে তাকে চরম সতর্ক থাকতে হবে !

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, “কুন্তল ঘোষের আইনজীবী হাতে লিখে যে আবেদন করেছেন তা দুর্বোধ্য। পাঠযোগ্য নয়। এর পর থেকে হাতে লেখা কোনও আবেদন সিবিআই আদালত গ্রহণ করতে পারবে না। এবার থেকে ওই নিম্ন আদালত যত আবেদন হবে তা টাইপ করে পেশ করতে হবে।”

কুন্তল ঘোষ কিছু তথ্য চেয়ে নিম্ন আদালতে আবেদন জানিয়েছিলেন। হাইকোর্টের নির্দেশ মতো, নিম্ন আদালত সেই আবেদন পাঠিয়েছে হাইকোর্টে। তাপস কুমার মন্ডল, নীলাদ্রি ঘোষ এবং কুন্তল ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা এখনো সম্ভব হয়নি। কুন্তল ঘোষ এর এই আবেদন এর কারনে। আদালত এর নির্দেশ মতো,পার্থ সেন ও কৌশিক মাঝির চার্জশিট ইতিমধ্যেই নিম্ন আদালতে জমা পড়েছে। আগামী দিনে ওই নিম্ন আদালত যত আবেদন হবে তা টাইপ করে পেশ করতে হবে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সতর্ক থাকার বার্তা দিল কুন্তলকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube