রামমন্দির উদ্বোধনের আগেই ‘প্রসাদ’ বিক্রি অ্যামাজনে! জবাব চেয়ে নোটিশ কেন্দ্রের তরফে

এখনও দু’দিন! তারপরে উদ্বোধন হবে রাম মন্দির । তার আগেই রমরমিয়ে বিকচ্ছে রামের প্রসাদ! সাধারণ মানুষের কাছে সাধারণ মিষ্টিকে রামের প্রসাদ হিসেবে বিক্রি করছে নামী বিপণী সংস্থা অ্যামাজন! বিষয়টা নজরে আসতেই ওই কেন্দ্রীয় সংস্থাকে নোটিস পাঠিয়ে জবাব চাইল মোদী সরকার ।

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স কেন্দ্রকে অভিযোগ জানায় এই বিষয়ে। অভিযোগে বলা হয় একটি নামী বিপণী সংস্থা অ্যামাজন অনলাইনে রামমন্দিরের ‘প্রসাদ’ বলে সাধারণ মিষ্টি বিক্রি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের প্রশ্ন, এখনও রামমন্দিরের উদ্বোধনের দু’দিন বাকি। তার আগেই এইভাবে সাধারণ মিষ্টিকে রামের ‘প্রসাদ’ বলে বিক্রি করে গ্রাহকদের ঠকান হচ্ছে । কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স থেকে এই অভিযোগ পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ নেয় সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ)। তারা অ্যামাজনকে নোটিস পাঠিয়ে এহেন কাজের জবাব চেয়েছে।

কেন এই ধরনের কাজ করেছে অ্যামাজন, তার জবাব দিতে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে। পাশাপাশি কেন্দ্রের তরফে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে । বলা হয়েছে ওই বিপণী সংস্থা যদি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে না পারে তাহলে ২০১৯-এর উপভোক্তা আইনে দ্বারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সিসিপিএ জানিয়েছে, তারা লক্ষ করছে, অ্যামাজনে নানা রকম খাবারের পদ এবং মিষ্টি বিক্রি হয়ে থাকে। যার মধ্যে কিছু মিষ্টিকে রামমন্দিরের ‘প্রসাদ’ বলে বিক্রি করে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube