হাসখালি কাণ্ডে নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে সাক্ষীর উপর হামলা!

হাসখালি কাণ্ডে নির্যাতিতার সাক্ষী জেঠুকে মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । স্থানীয় ও পরিবার সূত্রে জানা যাচ্ছে শনিবার রাত ৭ টা নাগাদ তিনি বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন । সেই সময় হঠাৎ করেই তাঁকে আক্রমণ করা হয় ।

এদিনের ঘটনায় জানা যায়, তাঁকে মুখ চেপে ধরে এবং মারধর করে গলা টিপে ধরা হয় । একই সঙ্গে দুষ্কৃতীরা তাঁকে হুমকি দিয়ে বলে সাক্ষী দেওয়ার সময় কোনরকম সত্য কথা বলা যাবে । পাশাপাশি তারা যা বলবে সেটাই তাঁকে বলার জন্য চাপ দেওয়া হয় বলে জানা যায় ।

এরপর চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ষ্কৃতীরা ।জানা যায়, গতকালকেই আদালতে সাক্ষ্য দিয়ে এসেছিলেন নির্যাতিতার জেঠু । তাঁর বাড়ির সামনে রয়েছে পুলিশের নিরাপত্তা । এমন ঘটনা ঘটায় তাই স্বাভাবিকভাবেই উঠছে উঠছে প্রশ্ন । স্বভাবতই আতঙ্কে রয়েছে তাঁর গোটা পরিবার । ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি , রাত থেকেই চলছে পুলিশের টলদারিও ।

প্রসঙ্গত ২০২২ সালের ৪ ই এপ্রিল বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে গিয়ে গণধর্ষণের শিকার হয় নির্যাতিতা । বাড়ি ফিরে তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয় বলে জানা যাচ্ছে । অভিযোগ উঠছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি, যার জেরে মৃত্যু হয় তাঁর । ।

পাশাপাশি গুরুতর অভিযোগ আনা হয়, কোন ময়না তদন্ত না করেই স্থানীয় একটি শ্মশানে মৃতদেহ সৎকার করা হয় । এই ঘটনায় রাজ্য তো বটেই দেশে সাড়া পড়ে যায় । কেন্দ্রের বিভিন্ন প্রতিনিধি দল আসে । পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশে বিশেষ তদন্ত কমিটি গঠন করে শুরু হয় তদন্ত । ঘটনায় গ্রেফতার হয়েছে ন’জন ।

বর্তমানে রানাঘাট আদালতে এই মামলার বিচার চলছে । শনিবার এই মামলার সাক্ষ্য দিতে গিয়েছিলেন নির্যাতিতার জেঠু । সেদিনই তাঁর উপরে হামলা করা হয় বলে অভিযোগ আনা হয় । যদিও পরিবারের দাবি তাদের বাড়ির সামনে পুলিশের পাহারা থাকে; কিন্তু সেই সময় যে দু’জন কর্তব্যরত পুলিশ অন্যত্র ছিলেন ।

সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে কী করে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটায় এদিন । পাশাপাশি জানা যায় গতকাল রাত এবং আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় পুলিশের টহলদারি চলছে ওই এলাকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube