উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা সোনাডাঙায় একটি বাঁশবাগান থেকে তিন ড্রাম তাজা বোমা উদ্ধার হল । ঘটনাস্থলে পৌঁছয় আমডাঙা থানার পুলিশ । শনিবারের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ।
উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার সোনাডাঙা এলাকায় একটি বাঁশবাগান থেকে তিন ড্রাম তাজা বোমা উদ্ধার করে পুলিশ । এদিনের ঘটনায় জানা যাচ্ছে, মাঠের কাজে গিয়ে এক ব্যক্তি বোমাগুলিকে দেখতে পান । এদিন তিনি একটি হলুদ রঙের ড্রাম দেখতে পান । ড্রামের মুখ খুলতেই চোখে পড়ে একাধিক বোমা । জানা যায় এইদিন মোট ৩টি ড্রাম উদ্ধার করা হয় ।
আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন থানায় । ঘটনাস্থলে পৌঁছে আমডাঙা থানার পুলিশ ড্রামগুলিকে ঘিরে রাখেন । বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য । তবে এদিন কে বা কারা, কী উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে আমডাঙা থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

