রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণে ‘না’ সন্ন্যাসীদের

অযোধ্যায় প্রতিষ্ঠা পাবে বহু প্রতিক্ষিত রামমন্দির । সেই মন্দির উদ্বোধন ঘিরে যেমন রয়েছে উত্তেজনা তেমনই হয়েছে অনেক বিতর্ক । দেশের চার শঙ্করাচার্জ এই মন্দির নিয়ে তুলেছেন প্রশ্ন । কেউ বলেছেন সেবায়েতের কথা, কেউ আবার সম্পূর্ণ মন্দির তৈরি না হওয়াতেও জানিয়েছেন আপত্তি । ওঁরা সকলেই যাবেন না উদ্বোধনের দিন ।

এমতাবস্থায় অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধন এর আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আমন্ত্রণকে প্রত্যাহার করল সাগরের নাগা সন্ন্যাসীরাও। কিছুদিন আগে ২০২৪ এর গঙ্গাসাগর মেলা আনুষ্ঠানিকভাবে শুভ সূচনার আগেই গঙ্গাসাগরে থাকা নাগা সাধুদের অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ পত্র পাঠায়। ২০২৪ গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পরেও গঙ্গাসাগরের নাগা সাধুরা অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্রকে প্রত্যাহার করেছেন।

মূলত জানা গেছে, গঙ্গাসাগর মেলার আগেই সাগরের নাগা সাধুদের অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র পায়। কিন্তু আমন্ত্রণ পাওয়ার পরেও সাধুকুলের আচার্য সম্মান পাননি বলে অভিযোগ তাঁদের। এছাড়াও জগৎ গুরু শঙ্করাচার্যের যেখানে সম্মান নেই সেখানে তাদেরও সম্মান নেই, সাধু সম্প্রদায় মানুষদেরও সম্মান নেই। তাই কোন নাগা সাধুরাই তাদের প্রাপ্ত সম্মান না পাওয়ায় অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না। এছাড়াও নাগা সাধুরা জানান রাম মন্দির উদ্বোধন কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাই পুজো করবেন ও একাই উদ্বোধন করবেন কোন হিন্দু মহাসভাকে কোন আমন্ত্রণপত্র বার্তা নেই, তাই সাগরের নাগা সাধুরা এই অযোধ্যায় রাম মন্দির শুভ উদ্বোধনে যাবেন না। পাশাপাশি উদ্বোধনের দিন পাঁচটি করে প্রদীপ প্রজনন করতে হয় তাও তারা করবেন না বলে জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube