
আগামী ২২শে জানুয়ারি রামের জন্মস্থান অযোধ্যায় উদ্বোধন হবে রামমন্দিরের । সেখানেই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার । তার আগেই প্রকাশ্যে এল শ্রী রামের পূর্ণ অবয়ব । শুক্রবার রামমন্দিরে ধান্য দিবসের উদযাপন । তার আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় পৌঁছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখে আসেন।
তার পরেই রাম মন্দির কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা হয় মূর্তির ছবি। তবে কালো পাথরের সেই মূর্তিতে তখনও আংশিক ঢাকা ছিল কাপড়ে। বিকেল সাড়ে চারটে নাগাদ সেই আবরণ খোলা হয়। দেখা যায়, কালো পাথরের মূর্তির হাতে সোনার তীর ধনুক। নিখুঁত মসৃণ গড়ন মুখের। মাথায় চুড়ো করে বাঁধা চুল। মুখে স্মিত হাসি। কপালে সাদা লাল তিলক।

পাঁচ বছরের শিশুর আদলে গড়া হয়েছে অযোধ্যায় শিশু রামের মূর্তি। আগের মূর্তিটির থেকে আকারে অনেকটাই বড় এই রাম। অযোধ্যার রাম মন্দিরে এই মূর্তিটির পাশাপাশি অবশ্য পুরনো মূর্তিটিও রাখা থাকবে। ‘প্রাণ প্রতিষ্ঠা’র পর দু’টি মূর্তিই পুজো করতে পারবেন ভক্তরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

