হেফাজতে বালু কাগজ-কলম পেল কী করে? প্রশ্ন শঙ্করের

‘রেশন ‘দুর্নীতি’ কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কত টাকা লেনদেন করেছেন?’ সেই প্রশ্নের মুখোমুখি হলেন ইডির হাতে গ্রেফতার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। জবাবে তিনিও পাল্টা প্রশ্ন তুললেন। কী ভাবে জ্যোতিপ্রিয় হেফাজতে থাকাকালীন চিঠি লিখলেন, চিঠি লেখার জন্য কাগজ, কলম কোথা থেকে পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি আবার দাবি করেছেন, রেশন ‘দুর্নীতি’র সঙ্গে তিনি কোনও ভাবেই যুক্ত নন।

শঙ্কর আঢ্য আরও বলেন, “আমার কোনও মিল নেই, আমি রেশন সরবরাহকারীও নই। ফলে খাদ্য দুর্নীতির সঙ্গে আমি কোনও ভাবে জড়িত হতে পারি না।” এর পরেই তাঁর প্রশ্ন, “হেফাজতে থাকাকালীন উনি কী ভাবে কলম পেলেন, কাগজ পেলেন, সেটা দেখা হোক। তা হলে সত্যিটা বোঝা যাবে।” এখানে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা উল্লেখ করেছেন শঙ্কর ।

৫ই জানুয়ারি শঙ্কর আঢ্যকে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি । এতদিন ইডি কাস্টাডিতেই ছিলেন শংকর আঢ্য। শনিবার শঙ্করকে পুনরায় আদালতে পেশ করা হবে। ইডি অফিস থেকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় শংকর আঢ্য জানান তদন্তের স্বার্থে যাকে খুশি ডাকতে পারে ইডি। তাঁর আরও দাবি তিনি কিছু জানেনা। এক পয়সাও নেন নি। কোনও প্রমান নেই, তার কোনো মিল নেই, তিনি কোনো ডিস্ট্রিবিউটর না।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube