সরকারি জমি দখল করে তৈরি করা হচ্ছে বাড়ি । অভিযোগের তির উঠছে পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে । ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বাদুরিয়ার ।
বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের বাগজোলা গ্রাম পঞ্চায়েতের ৬৪ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত সদস্যা মৌ দত্ত কাহারের স্বামী চিরঞ্জিত কাহার । স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার জোর খাটিয়ে সরকারি জমিতে ১৪৪ ধারা থাকা সত্ত্বেও সেখানেই বাড়ি বানানো হচ্ছে । যারা অভিযোগ করছেন তাঁদেরকে মারধর করার হুমকি দেওয়া হচ্ছে বলে উঠছে অভিযোগ ।
পাল্টা সমস্ত ঘটনার অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী চিরঞ্জিত কাহার । তার দাবি, কিছু বিরোধী রাজনৈতিক দলের লোকজন তাঁকে বদনাম করার জন্য চক্রান্ত করছে । তাঁর মা-বাবা, দাদা, পূর্বপুরুষরা এখানে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেছেন । তিনি কাউকে হুমকি কিংবা মারধর করেননি বা কোন অন্যায় করেননি । তিনি অন্যায় করে থাকলে প্রশাসন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ।
অভিযোগকারীরা বাদুড়িয়া থানা ও বাগজোলা গ্রাম পঞ্চায়েতে একাধিকবার অভিযোগ জানালেও কোন সুরাহা হয়নি । গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীকে সমর্থন জানিয়েছেন বাগজোলা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল আসাদ রনি । ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

