রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ঘরেই প্রদীপ জ্বালানোর আহ্বান সাংসদের

শুক্রবার বৈদিক রীতি মেনে প্রতিষ্ঠা হয়েছে রামের মূর্তি । শিশু রামের অবয়ব সারা দেশবাসি দেখেছেন আর অবাক হয়েছেন । সোমবার ২২শে জানুয়ারি ঘরের ছেলের রূপে রামের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে অযোধ্যার রামমন্দিরে। তা ঘিরে উত্তেজনা তুঙ্গে । রামমন্দির উদ্বোধনের দিকে তাকিয়ে আছে দেশ তথা বিশ্ব ।

সারাদেশ থেকে বহু মানুষ ওইদিন উপস্থিত থাকবে অযোধ্যায় । তবে যাওয়া সম্ভব নয় সবার । তাই ওইদিন শঙ্খ, উলুধ্বনি আর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বাড়ি থেকেই রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে অংশ নেওয়ার আহ্বান জানালেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শনিবার সকালে ঝাঁটা হাতে কাঁকসার রাঢ়েশ্বর শিব মন্দির সাফাই করে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, “পৃথিবীর বিভিন্ন প্রান্তের মন্দির সাফাইয়ের কর্মসূচি নেওয়া হয়েছে।”

শনিবার সকালে সাংসদ নিজেও এই মন্দির সাফাই করেন এবং পুজো দেন । দেশের বিভিন্ন প্রান্তের মানুষের উপস্থিতি থাকবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। সেদিন পুরুষোত্তম রামের পুজোতে অংশ নিয়ে সাক্ষী থাকবে সারা দেশের মানুষ। তৈরি হবে এক নতুন ইতিহাস।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube