রামলালার প্রাণ প্রতিষ্ঠার লগ্নে বালুরঘাটে অকাল-দীপাবলি

রামলালার প্রাণ প্রতিষ্ঠা লগ্নে লক্ষ প্রদীপ প্রজ্জ্বলিত হতে চলেছে আত্রেয়ী নদী তীরে । আগামী সোমবার উত্তর প্রদেশের অযোধ্যায় সরযূ নদীর তীরে যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তখন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন ও সন্ধ্যারতি করবেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সুকান্ত মজুমদারের নেতৃত্বে কয়েক হাজার স্বেচ্ছাসেবক প্রদীপ জ্বালাবেন ওই দিন ।

সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির এই অনুষ্ঠান বালুরঘাটের এক প্রকার অকাল-দীপাবলির রূপ পেতে চলেছে । অনুষ্ঠানে প্রদীপের যোগান দিতে ব্যবসা বাড়ার পাশাপাশি ব্যস্ততা বেড়েছে কুমোরদেরও । প্রদীপ প্রস্তুতকারক (কুমোর) মোহনলাল পালের বক্তব্য, এই মুহূর্তে এত কম সময়ের মধ্য এতগুলি প্রদীপ তৈরি করা কঠিন; তবে তিনি তাঁর কাছে থাকা সামগ্রী দিয়ে আপাতত প্রদীপের চাহিদা মেটানর চেষ্টা করে চলেছেন । অন্যদিকে, শিবনাথ পাল জানাচ্ছেন, “আগেকার প্রদীপ রয়ে গিয়েছে বলেই এই সময় জোগান দেওয়া সম্ভব হয়েছে” ।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একদিকে যেমন আত্রেয়ী নদীর সদরঘাটকে সাজিয়ে তোলার প্রস্তুতি শুরু হতে চলছে । তেমনি বালুরঘাটে বিভিন্ন রাস্তায় বড় বড় তোরণ বানানো হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube