লিলুয়া দাগাবাগান এলাকায় দুস্কৃতী তাণ্ডব । মাঝরাতে চলল গুলি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। শুক্রবার রাতে একদল দুস্কৃতি আসে।
স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায়। তোলাবাজির টাকা চেয়ে হুমকিও দেওয়া হয়। কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীর দল। কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ । মহিলাদের শ্লীলতাহানি করা হয়। আতঙ্ক ছড়ায় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন উচ্চপদস্থ আধিকারিকরা । এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। পুলিশ টহলদারি চালাচ্ছে। এক তৃণমূল কর্মী জানান এলাকায় রাস্তাঘাট তৈরি ও কিছু কাজ তারা করে থাকে। এই নিয়ে অন্য গোষ্ঠীর ঝামেলা করে। তাদের টাকা না দেওয়ায় আক্রশ বশত এই ঘটনা ঘটছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

