সুপ্রিম ধাক্কা অভিষেকের

সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতিদের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই, তাই তা খারিজ, পর্যবেক্ষণ বেঞ্চের।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাঁচ দফা অভিযোগ এনে অভিষেক আবেদন জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সেই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে নিয়োগ দুর্নীতি মামলার সরানোর আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু অভিষেকের সেই আর্জি প্রথম শুনানিতেই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতের বাইরে অভিষেক সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, অভিষেক তাঁর সম্পত্তির হিসাব সোশাল মিডিয়ায় পোস্ট করুন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই মন্তব্য নিয়ে রাজনৈতিক স্তরে প্রশংসা ও সমালোচনা দুই হয়েছিল। বিচারপতির পদ থেকে তাঁর ইস্তফা দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার পর অভিষেক মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। একই সঙ্গে তাঁর দাবি ছিল, নিয়োগ সংক্রান্ত মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সরানো হোক। ওই মামলা শোনার জন্য নতুন বেঞ্চ গঠন করার ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ আদালত অভিষেকের কোনো আবেদনেই সাড়া দেয়নি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube