আগুনের কবলে প্ল্যাটফর্মের একাধিক দোকান!

শনিবার অগ্নিকাণ্ডের জেরে পুড়ে যায় একাধিক দোকান । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নেতরা প্ল্যাটফর্মে । আগুন লাগে প্ল্যাটফর্মের একের পর এক দোকানে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১টি ইঞ্জিন ।

স্থানীয় সূত্রে জানা যায় শনিবার ভোর ৪ টে নাগাদ আচমকাই আগুন লাগে একাধিক দোকানে । দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় নেতরা স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে । ক্ষতিগ্রস্ত হয় অন্তত ১০ থেকে ১২টি দোকান ।

এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি । এমনকি কী থেকে এই আগুন লাগে এদিন সেটির সম্বন্ধেও কোন তথ্য পাওয়া যায়নি । ডায়মন্ড হারবার থেকে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube