
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগেই ভয়াবহ অভিজ্ঞতা মহিলা পরীক্ষার্থীদের ! পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে তাঁদের রীতিমতো নগ্ন করে চেকিং করার অভিযোগ দায়িত্বে থাকা দুই মহিলার বিরুদ্ধে ! পূর্ব বর্ধমানের তালিত গৌড়েশ্বর হাই স্কুলের ঘটনা।
ডিইএলএড পার্ট টু পরীক্ষা চলছে। মূলত সেখানেই ছাত্রীরা এমনই অভিযোগ সামনে নিয়ে এল। তাঁরা জানিয়েছে গত দু’দিন তাদের সমস্ত পোশাক খুলে চেক করা হয় । চেকিং এর দায়িত্বে থাকা দুই মহিলা এভাবে চেকিং করায় তারা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এমনকি পাশে অন্য ছাত্রী দাঁড়িয়ে থাকলেও সামনেই একপ্রকার পোশাক খুলতে বাধ্য করা হয় বলে অভিযোগ। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে এই ধরনের ঘটনায় তারা মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ঘটনায় ইতিমধ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বর্ধমান থানায় লিখিতভাবে অভিযোগ করছেন তারা।পাশাপাশি এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার খাঁ জানিয়েছেন, এই বিষয়টিতে তাদের কোন কিছু জানা নেই। প্রাইমারি বোর্ড থেকে যে দুজন মহিলাকে নিযুক্ত করেছিল তারাই বলতে পারবে প্রকৃত কি ঘটেছে।
ছাত্রীদের অভিযোগ, ওই কেন্দ্রেই যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দিচ্ছে তাদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয় , পোশাক খোলা হয়নি। পাশাপাশি অন্যান্য কেন্দ্রগুলিতেও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে। কিন্তু এখানে চেকিং এর নামে মহিলাদের সম্মানহানি করা হয়েছে বলে অভিযোগ করে তারা। এই ধরনের হয়রানি যাতে ভবিষ্যতে না করা হয় তারও আবেদন করেছেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

