দক্ষিণবঙ্গ জুড়ে সকালে কুয়াশা ও পরে মেঘলা আকাশ, রাজ্যের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা ।কলকাতায় আজ, শনিবার সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা বা পরিষ্কার আকাশ থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফত্র । বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে । রাতের তাপমাত্রা সামান্য কমেছে, বেড়েছে দিনের তাপমাত্রা ।
বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে । কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিক তাপমাত্রা । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৪ ডিগ্রি সেলসিয়াস নীচে । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭২ থেকে ৯৪ শতাংশ । আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ।
অন্যদিকে দক্ষিণবঙ্গেও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে । মাঝারি কুয়াশার হলুদ সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে । কুয়াশা বেশি থাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে । কলকাতাও আজ সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা । আগামী ৫ দিন জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা কম।
অপরদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশা আর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে । বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে পার্বত্য জেলায় । হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । আগামী সপ্তাহে ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে । এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বুধবার থেকে ফের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির স্পেল হতে পারে । সিকিমে তুষারপাত হতে পারে আগামী দু-তিনদিন । দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও তার প্রভাব পড়বে, অর্থাৎ থাকবে তুষারপাতের সম্ভাবনা । হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পার্বত্য জেলাগুলিতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

