জাঁকিয়ে শীত রাজ্য জুড়ে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে জোড়া ঘূর্ণাবর্তের জেরে গত দুই দিন জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দু’দিন সূর্যের দেখা নেই। আজ শুক্রবার সকালেও মেঘলা ও কুয়াশাচ্ছন্ন আকাশ। ভোরের দিকে বৃষ্টি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ৯ ডিগ্রী সেলসিয়াসে। বেশ ঠাণ্ডা রয়েছে জেলা জুড়ে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার বিকেলের পর আবহাওয়ার কিছুটা উন্নতি হবে এবং তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছে। যার ফলে ঘূর্ণাবর্ত সরে গিয়ে আকাশ পরিস্কার হবে এবং আরও কয়েকটা দিন কনকনে শীতের আমেজ অনুভূতি হবে বলে জানা যায়।

তবে মাঘমাসের এই বৃষ্টি জেলার কৃষকরা তাদের কৃষি কাজে বেশ উপকৃত হয়েছেন।অন্যদিকে আবহাওয়ার এধরনের খেমখেয়ালিপনার জন্য সাধারণ মানুষের শর্দি কাশি জ্বর সহ নানা ব্যধিতে আক্রান্ত হচ্ছেন। জেলা শহর সহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অসুস্থ মানুষের ভিড় শুরু হয়েছে।

দু’দিন বৃষ্টির পর শুক্রবার কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে বীরভূম জুড়ে। রাত থেকেই কনকনে ঠাণ্ডা তার উপরে সূর্যের দেখা নেই, তাই শীত যেন ক্রমশ বেড়েই চলেছে ।

অন্যদিকে শহর কলকাতা ও শহরতলী জুড়েও শীতের আমেজ । কলকাতা সংলগ্ন জেলা গুলিতে বৃষ্টি হয়েছে গত দু’দিনে । শুক্রবার আকাশ পরিষ্কার থাকলেও শীতের আমেজ কমেনি একটুও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube