তীব্র শীতে বৃষ্টি হওয়ায় আলু চাষের ক্ষতির আশঙ্কায় কৃষকরা

তীব্র ঠাণ্ডার মাঝেই নিম্নচাপের প্রভাবে বাঁকুড়া জেলার পাত্রসায়র, সোনামুখী , ইন্দাস , জয়পুর ব্লক সহ একাধিক জায়গায় বৃষ্টিপাতের ফলে আলুর ক্ষতির আশঙ্কায় পড়েছেন কৃষকরা ।

বেশ কয়েকদিন ধরে লাল মাটির জেলা বাঁকুড়ায় হাড় হিম করা ঠাণ্ডায় নাজেহাল হয়ে পড়েছিল জেলাবাসী। এরপর হঠাৎ করেই আকাশ জুড়ে মেঘ। ঊর্ধ্বমুখী হতে থাকে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার ভোর থেকেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার পাত্রসায়ের ব্লক সহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হতে থাকে ।

অসময়ে বৃষ্টির কারণে আলুর ক্ষতির আশঙ্কায় মাথায় হাত কৃষকদের । আলু লাগানোর সময় বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছিল তাঁদের । এবার সময় হয়েছে আলু তোলার। এখন আবারও বৃষ্টি শুরু হয়েছে। আর এর ফলে আলু তুলতে যেমন সমস্যা হবে তেমনি আলুতে পচন ধরার আশঙ্কা করছেন কৃষকরা । সব মিলিয়ে অকাল বৃষ্টিতে রাতের ঘুম ছুটেছে কৃষকদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube