দিন কয়েক শান্ত থাকার পর ফের উত্তপ্ত মণিপুর । এক দিকে কুকিরা বিষ্ণুপুরের মেইতেই গ্রামে ঢুকে এলোপাথাড়ি গুলিতে ৪ জনকে হত্যা করেছে বলে অভিযোগ। অন্য দিকে, মেইতেইরা ফের রিজার্ভ ব্যাটেলিয়ানের উপরে হামলা চালিয়ে তাদের অস্ত্র লুটের চেষ্টা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ। থৌবালে বৃহস্পতিবার রাতে এসপি অফিসে গুলিতে জখম হন বিএসএফের এএসআই শোভরাম সিংহ, এএসআই রামজি ও কনস্টেবল গৌরব কুমার। থৌবালে রিজার্ভ ব্যাটেলিয়নের শিবিরেও আক্রমণ চালিয়ে অস্ত্র লুঠের চেষ্টা চলে সূত্রের খবর। রাতেই বায়ুসেনার কপ্টার পৌঁছেছে ইম্ফলে।
সূত্রের খবর, বিষ্ণুপুর ও কাংচুপে অন্তত চার মেইতেইয়ের মৃত্যু হয়েছে, জখম ৭ জন। বৃহস্পতিবার বিকেলে বিষ্ণুপুর জেলা ও কুকি-প্রধান চূড়াচাঁদপুর জেলার সীমানার কাছাকাছি থাকা নিংথৌখং খা খুনৌ নামে মেইতেই গ্রামে ঢুকে হামলা করে কুকি জঙ্গিরা। পরে খা খুনৌ জলাধারের কাছে উদ্ধার হয় ওইনাম আহোংজাও সিংহ, তাঁর ছেলে মণিতোম্বা সিংহ ও থৈয়াম সোমেন সিংহের দেহ। নিংথৌজাম নবদ্বীপ নামে এক জন নিখোঁজ। পশ্চিম ইম্ফলের কাংচুপে গত রাতে কুকিদের সঙ্গে লড়াইয়ে মারা যান এক গ্রামরক্ষী। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘‘মণিপুরে গৃহযুদ্ধ চলছে। কিন্তু প্রধানমন্ত্রী সেখানে আসার সময় পাচ্ছেন না!’’
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

