নিপীড়িত মহিলাদের পাশে দাঁড়িয়ে তাঁদের ন্যায় পাইয়ে দেওয়ার কাহিনী নিয়ে আসছে ‘ভক্ষক’। ভূমি পেডনেকর অভিনীত পরবর্তী ছবি ‘ভক্ষক’ এর টিজার সদ্যই প্রকাশিত হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে একজন ইনভেস্টিগেটিং সাংবাদিক বৈশালী সিংকে (ভূমি পেডনেকর) দেখা যাবে। শিশু আশ্রয়কেন্দ্রে যৌন নিপীড়নের মামলাটি নিজের হাতে তুলে নিলেন অভিনেত্রী।
রেড চিলিজ এন্টার টেনমেন্টের নতুন প্রোজেক্ট ‘ভক্ষক’ । পুলকিতের পরিচালনায় , ছবিটিতে সঞ্জয় মিশ্র, আদিত্য শ্রীবাস্তব এবং সাই তামহাঙ্কর অভিনয় করছেন প্রধান ভূমিকায়। গৌরী খান এবং গৌরভ ভর্মা প্রযোজিত এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ৯ই ফেব্রুয়ারি । বৈশালী সিং চরিত্রে ভূমি পেডনেকার একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি নারী ঘটিত বাজে অপরাধকে সামনে আনতে চান। নারীর বিরুদ্ধে অপরাধের বাস্তবতা তুলে ধরেন। প্রযোজক গৌরব ভর্মা বলেন, ‘আমরা গল্প বলায় বিশ্বাস করি যা কেবল বিনোদনই নয়, তুলে ধরে বাস্তবতাকেও৷ এই সিনেমাটি তারই প্রতিক। এই প্রোজেক্ট সামাজিক প্রতিচ্ছবিকে অনুপ্রাণিত করে। আমরা এই গল্পটি সারা বিশ্বের দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত এবং এটি আমরা একটি গুরুত্বপূর্ণ ওটিটি প্ল্যাটফর্মের দ্বারা দর্শকদের কাছে পৌঁছে দেব’। দেখার বিষয় কতটা পরিমান জনপ্রিয়তা লাভ করে পেডনেকর এর এই ছবি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

