ঠিক এক যুগ আগে ভারত ও পাকিস্তানে সানিয়া-শোয়েবের বিয়ে নিয়ে হইচই পড়ে গিয়েছিল। এ বার ফের আলোচনার মুখে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাক তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সম্পর্ক। কারণ, সকলকে চমকে দিয়ে ৪১ বছর বয়সে তৃতীয় বার বিয়ে করলেন শোয়ব মালিক। তাঁর তৃতীয় স্ত্রী সানা জাভেদ।
২০১০ সালে হায়দরাবাদে শোয়েব মালিক এবং সানিয়া মির্জার ধুমধাম করে বিয়ে হয়েছিল। যদিও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা কিন্তু শোয়েব মালিকের প্রথম স্ত্রী ছিলেন না। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার আগে আয়েষা সিদ্দিকির সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের। শোনা গিয়েছিল, শোয়েবের সঙ্গে বিয়ের আগে সানিয়ারও বাগদান হয়ে গিয়েছিল ছোটবেলার বন্ধু সোহরাব মির্জার সঙ্গে। এরপরে সানিয়া-শোয়েবের সম্পর্ক নিয়ে কথা উঠেছে বিস্তর । তবুও ভালবাসা বাধা মানে না কিছুরই তা সবাইকে দেখিয়েছিলেন সানিয়া-শোয়েব ।
অনেক ঝড় ঝাপটা পেড়িয়ে শুরু হয় সানিয়া-শোয়েবের পথ চলা । তবে হঠাৎই সেই পথে ফাটল । পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ এ বার শোয়েব মালিকের ঘরণী। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সানা জাভেদ। যদিও সানারও এটি প্রথম বিয়ে নয় । এর আগে বিয়ে করেছিলেন এক পাকিস্তানি গায়ককে । সেই সম্পর্ক টেকেনি বেশী দিন । ১৯ জানুয়ারি শোয়েব মালিক এবং সানা জাভেদের নিকাহ সম্পন্ন হয়েছে। তাঁদের বিয়েতে দুই পরিবারের নিকট আত্মীয়রা এবং তাঁদের বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

