জুটি বাঁধতে চলেছেন শাহিদ-কৃতি

‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ ছবিটি আসছে প্রেমের মাসে । বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহিদ কাপুর-কৃতি শ্যানন অভিনিত ছবির ট্রেলার। প্রযোজকদের দাবি , এই ছবি বছরের সেরা এন্টারটেনার ব্লক বাস্টার হতে চলেছে। ছবির মধ্যে এমন কিছু মশলা রয়েছে যাতে দর্শক হলমুখী হতে বাধ্য হয়।

ভালবাসার মাসে মুক্তি পেতে চলেছে এই ভালবাসার গল্প। বড় পর্দায় এই প্রথম জুটি বাঁধতে চলেছেন শাহিদ ও কৃতি। এছাড়াও ছবিতে রয়েছেন ধর্মেন্দ্র এবং ডিম্পল কাপাডিয়ার মত তারকারা। ছবিটির পরিচালনায় রয়েছেন অমিত যোশী এবং আরাধনা শাহ। ছবিটির প্রযোজনায় রয়েছেন লক্ষ্মণ উটেকর, জ্যোতি দেশপাণ্ডে, দীনেশ বিজন। ছবিটির ট্রেলারে দেখা গিয়েছে কৃতির প্রেমে পাগল শাহিদ। তবে ছবির ট্যাগলাইন রয়েছে – ‘Impossible Love Story’। তবে তার মানে এই নয় যে শুধুই অ্যাকশনে ভরা থাকবে। এই ছবিতে রয়েছে কমেডি, ইমোশন সহ দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। প্রেমের মাস ৯ই ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। বক্স অফিসে কতটা সারা ফেলে এটাই দেখার বিষয়। দর্শকরা এই নতুন জুটি দেখার জন্য মুখিয়ে রয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube