নিউজটাইম ওয়েবডেস্ক : ধূপগুড়ি উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতিশ্রুতি ছিল, তারা জিতলে ধুপগুড়ি পৃথক মহকুমা হবে। প্রচারে গিয়ে প্রথম সেই কথা জোরের সঙ্গে বলেছিলেন অভিষেক। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ধুপগুড়ি এবার থেকে পৃথক মহকুমা । আইনি কিছু জটিলতার কারণে তা সফলতা পেতে সময় লেগেছে ।
শুক্রবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতেই তা সমাজমাধ্যমে পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন, “কথা দিয়ে কথা রাখার নামই হল তৃণমূল।” অভিষেক আরও লিখেছেন, “গত ২ সেপ্টেম্বর আমি কথা দিয়েছিলাম, ধূপগুড়িকে পৃথক মহকুমায় উন্নীত করা হবে। আমাদের মা-মাটি-মানুষের সরকার তা পূরণ করেছে। মাইল মাইল দূর থেকেও আমি আজ সেখানকার মানুষের উদ্বেল হওয়া মুখগুলি দেখতে পাচ্ছি।” ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের বড় প্রতিশ্রুতি ছিল, তারা জিতলে পৃথক মহকুমা হবে। প্রচারে গিয়ে প্রথম সেই কথা জোরের সঙ্গে বলেছিলেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক। যা ওই এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল। গত সেপ্টেম্বরের উপনির্বাচনে বিজেপির জেতা আসন ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। ভোটের পর বিজেপির নেতারাও ঘরোয়া আলোচনায় স্বীকার করে নিয়েছিলেন, শেষ পর্বে অভিষেকের মহকুমা করার প্রতিশ্রুতি ধূপগুড়ির ভোট সমীকরণ বদলে দিয়েছিল।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

