এক বেসরকারি ব্যাঙ্কের ঋণের টাকা পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ৫৮ বছরের এক মহিলা ! সূত্রের খবর, নবগ্রামের অমৃত কুন্ডু গ্রামের ৫৮ বছর বয়সের পূর্ণিমা মহলদার নামে এক মহিলা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ।
স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে অসুস্থতার কারণে ওই বেসরকারি ব্যাঙ্ক এবং বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়েছিলেন মৃতা। সেই লোনের টাকা অভাবের কারণে সময় মত পরিশোধ করতে পারতেন না তিনি । সেই কারণে তাঁকে রীতিমতো চাপ দেওয়া হতো বেসরকারি ওই ব্যাঙ্ক এবং বিভিন্ন সংস্থা থেকে। সেই চাপ সহ্য করতে না পেরে শুক্রবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই মহিলা। ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ নিয়ে আসে নবগ্রাম থানায় বলে জানা যায়।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

